আবারো পাঠক সহায় হোন...

কী ঘটছে?

জার্নি90sকে কেন্দ্র ক'রে কী ঘটে চলেছে ওয়েব সাহিত্য এবং কাগুজে পত্রিকার জগতে? নিয়মিত আপডেট পেতে এই পাতায় নজর রাখুন। সাম্প্রতিক খবরাখবর পাঠকের কাছে পৌঁছে দিতে আর এস এস ফিড-এরও ব্যবস্থা করা হয়েছে। ফিড সাবস্ক্রাইব করুন এখানে।

সাম্প্রতিক খবর

 

ট্যাবলয়েড ২

২৭শে জুন, ২০১০


কথামতো প্রকাশিত হল ২য় ট্যাবলয়েড।

 


ট্যাবলয়েড ১

২৯শে মে, ২০১০


এখন থেকে প্রতি মাসের শেষ শনিবারে প্রকাশিত হবে জার্নি 90s-এর ট্যাবলয়েড। সাম্প্রতিক খবর পাতায় নিয়মিত আপলোড করা হবে ট্যাবলয়েডগুলো।

 


৩য় ওয়েব সংখ্যা

২৭শে ডিসেম্বর, ২০০৯


প্রকাশিত হল Journey90s-এর ৩য় ওয়েব সংখ্যা। (প্রসঙ্গতঃ বলে রাখা যাক, জার্নি90s-এর হার্ডকপি প্রকাশিত হয়েছে ক’দিন আগে এবং ওয়েবের পাঠকরা বইপত্র ডট কম থেকে সংখ্যাটি সংগ্রহ করতে পারবেন।) ৩য় ওয়েব সংখ্যাটি ৪০ জন কবি লেখকের কবিতা, অনুবাদ, গদ্য, চিত্র কবিতায় সমৃদ্ধ হয়েছে। পড়ুন। বন্ধুদের লিংক ফরওয়ার্ড করতে থাকুন। আর পড়তে পড়তে মন্তব্য টিপ্পনী, বিনিময় করতে থাকুন।

সামনেই বইমেলা। আর সেই উপলক্ষ্যে ‘এখন বাংলা কবিতার কাগজ’ এবং জার্নি90s যৌথ প্রচেষ্টায় প্রকাশ করতে চলেছে ১ ডজন বই। অন্য কবিতা বা অন্য স্রোতের সাহিত্যই কি হ’য়ে উঠছে বাংলা সাহিত্যের নির্মীয়মান রাজপথ? আসুন। এই মূল স্রোতে পা মেলাই।